ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হামাস নেতা আল-হাইয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৪২ এএম

হামাস নেতা আল-হাইয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়া। এ সময় তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। খবর মিডল ইস্ট আইয়ের।

হামাসের বিবৃতি অনুযায়ী, আল-হাইয়া ইরানের আলোচক দলের প্রশংসা করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আরাগচি জোর দিয়ে বলেছেন যে, ‘অঞ্চলের জনগণের বৈধ প্রতিরোধ আন্দোলনের প্রতি, বিশেষ করে ফিলিস্তিন ও লেবাননে, দখলদারিত্ব ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নীতিগত সমর্থন অব্যাহত থাকবে।’

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। বুধবার (৩ জুন) দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে চারটি রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়। উদ্ধার তৎপরতা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!