ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান

লেবাননের সেনাবাহিনীর ওপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা প্রমাণ করে ইসরায়েল সমগ্র লেবাননকে গ্রাস করতে চায় এবং সেখানে শান্তি-স্থিতিশীলতার কোনো স্থান দিতে তারা রাজি নয়।

আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। লেবাননের দুই সেনাকর্মকর্তা এবং একজন সৈন্য নিহত হওয়ার ঘটনাকে তিনি লেবাননের সার্বভৌমত্বের ওপর এক “জঘন্য অপরাধ” বলে আখ্যায়িত করেন।

ইসমাইল বাঘাই বলেন, “এই হামলা লেবানন, তার সেনাবাহিনী এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। এটি ইসরায়েলি আগ্রাসনের এক স্পষ্ট বার্তা, যা প্রমাণ করে ইসরায়েল লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা বা সমৃদ্ধি—কোনোটিই চায় না।”

তিনি আরও অভিযোগ করেন যে, ইসরায়েলি বাহিনী হামলা চালানোর ক্ষেত্রে সাধারণ সেনা, প্রতিরোধ যোদ্ধা কিংবা বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করছে না। তাদের কাছে লেবাননের প্রতিটি উপাদানই এখন লক্ষ্যবস্তু।

বিবৃতিতে ইরানের এই মুখপাত্র হামলায় নিহতদের পরিবার, লেবানন সেনাবাহিনী, লেবানন সরকার এবং সে দেশের সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!