ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কর্তৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত চুক্তি ও প্রক্রিয়া অনুসরণ করে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন