ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজান দিতে দিতেই মৃত্যু হলো মুয়াজ্জিনের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

আজান দিতে দিতেই মৃত্যু হলো মুয়াজ্জিনের

আজান দিতে দিতেই মৃত্যু হলো মুয়াজ্জিনের

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের কেরালার একটি মসজিদে আজান দেওয়ার সময় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজান দিতে দিতে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, আজান দেওয়ার সময় ‘শাহাদাত’ পাঠ করার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, তিনি আজানের কিছু অংশ সম্পন্ন করার পর মসজিদের ভেতরেই পড়ে যান।

 

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে আসেন এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেন। তবে পরবর্তীতে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। মুসল্লি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, আজান দিতে দিতে তার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও আবেগঘন ঘটনা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন