ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানে ভূমিকম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:১৪ পিএম

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় শুক্রবার (২৬ জুন) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাসহ প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলার বাসিন্দারাও অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। চলতি মাসের শুরুতে পাকিস্তানের লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে মানুষ বাড়িঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।

গত ৫ জুন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে দেশটিতে একাধিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র : জিও নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন