ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব মনোনীত হয়েছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও মুখপাএ গাজী মাওলানা আতাউর রহমান। অন্যদিকে ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর ধরে মহাসচিবের দায়িত্বে থাকা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দলটির কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ইসলামী আন্দোলনের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দিয়ে শীর্ষস্থানীয় পদগুলোতে এই রদবদল আনা হয়।

দলীয় সূত্র জানায়, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে দলটির বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পায়।

এককভাবে নির্বাচন করা, সঠিক প্রার্থী বাছাইয়ে ব্যর্থতা এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়গুলো দলের নীতি-নির্ধারকদের ভাবিয়ে তোলে। এই প্রেক্ষাপটে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে নতুন গতি দিতেই মেয়াদের আগে কমিটি ভেঙে নেতৃত্বে এই বড় পরিবর্তন আনা হয়েছে।

নতুন মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে মাঠপর্যায়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন। অন্যদিকে বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দীর্ঘ সময় ধরে দলটির অন্যতম প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এই পরিবর্তনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছেন দলটির নীতিনির্ধারকরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন