ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার তীব্র নিন্দা জানায় বাহরাইন।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে হামলার তথ্য জানায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, শনিবার সকালে বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসময় বলা হয়, একাধিক ড্রোন বাহরাইনের ভূখণ্ডে আঘাত হানে। তবে হামলার ধরন ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ হামলাটিকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন বলে মন্তব্য করে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রণালয়। এছাড়াও, এ হামলা বাহরাইনের সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।

এদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার জবাবে তারা ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন