ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যরাতে ইরানে একাধিক বিস্ফোরণ | Barta Bazar

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৮ এএম

মধ্যরাতে ইরানে একাধিক বিস্ফোরণ | Barta Bazar

ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (৮ জুলাই) মধ্যরাতের পর পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরআগে গতকাল ইরাানি বাহিনী হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এতে জাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই জাহাজগুলোর একটির মালিক সৌদি আরব। অপরটি কাতারের।

জাহাজে হামলার পরই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেয়, হামলার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। এরপরই মধ্যরাতে বিস্ফোরণের শব্দ শোনা গেলো।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, সামরিক বা নিরাপত্তাবাহিনী কেউ এখনো বিস্ফোরণ নিয়ে কথা বলেনি।

এরআগে ইরান যতবারই জাহাজে হামলা চালিয়েছে ততবারই যুক্তরাষ্ট্র দেশটির উপকূলীয় অঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, মেহের নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন