ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরগি নিয়ে আছি পুলিশ আমার সঙ্গে নাই, সংসদে প্রাণিসম্পদমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

মুরগি নিয়ে আছি পুলিশ আমার সঙ্গে নাই, সংসদে প্রাণিসম্পদমন্ত্রী

সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্নে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

মঙ্গলবার জাতীয় সংসদে তিনি নদীপথে নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ তুলে এ প্রশ্ন করেন।

ফরিদা ইয়াসমিন প্রথমে পানিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য শুরু করলেও পরে নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কিনা।

জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।

এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, ‘মাননীয় প্রাণিসম্পদমন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ? কিছু উত্তর দিন।’

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাসতে হাসতে বলেন, মুরগি নিয়ে আছি, পুলিশ তো আমার হাতে নাই।’

মন্ত্রীর এই জবাবে সংসদে হাসির রোল পড়ে যায়। তবে তিনি বলেন, ওই এলাকায় কেউ যদি তার ‘রিজার্ভের মাছ’ ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন। মন্ত্রী বলেন, ‘এছাড়া আমার কিছ– করার নাই।’

পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন