ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া এ হামলা এখনো চলছে। মার্কিন বাহিনী ইরানের সিরিক ও বন্দর আব্বাস বন্দরে হামলা চালিয়েছে। এছাড়া অন্যান্য জায়গায়ও হামলা হয়েছে।

এমন পরিস্থিতিতে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে রেখে দেশে ফিরে আসছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর পর নাজাফ ছেড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি তেহরানে ফেরত আসছেন।

নাজাফে খামেনির শেষ বিদায়ে অংশ নেওয়ার কথা ছিল পেজেশকিয়ানের। এছাড়া তিনি ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করতেন।

খামেনির মরদেহ নাজাফ থেকে ঐতিহাসিক কারবালার ময়দানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আবারও ইরানে ফেরত আসবে তার নিথর দেহ। এরপর আগামীকাল ৯ জুলাই তাকে দাফন করা হবে। সূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন