ঢাকা   রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুরো কাতারজুড়ে শোকের ছায়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

পুরো কাতারজুড়ে শোকের ছায়া

পুরো কাতারজুড়ে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি (৭৪) মারা গেছেন। স্থানীয় সময় রোববার (১২ জুলাই) দেশটির আমিরের দফতর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছি। আল্লাহ তার উপর রহম করুন। শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’

 বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন এবং স্বদেশ ও জাতির প্রতি তার সেবা ও অবদানের জন্য তাকে সর্বোত্তম প্রতিদান দিন।’

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত হয়। দেশটির বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক পর্যায়ে কাতারের প্রভাব বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

তার আমলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং কাতার বিশ্ব ক্রীড়াঙ্গনেও শক্ত অবস্থান তৈরি করে। পরবর্তীতে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের পথও তার সময়েই সুগম হয়।

 

২০১৩ সালে তিনি তার ছেলে কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। শেখ হামাদের মৃত্যুর খবরে কাতারজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার দাফন ও রাষ্ট্রীয় শোক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন