ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার নতুন সিদ্ধান্ত ভারতের ‘ককরোচ পার্টি’র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

এবার নতুন সিদ্ধান্ত ভারতের ‘ককরোচ পার্টি’র

এবার নতুন সিদ্ধান্ত ভারতের ‘ককরোচ পার্টি’র

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে ভবিষ্যতে আর সংসদ অভিমুখে মিছিল করবে না। পুলিশের বাধার মুখে সোমবারের কর্মসূচিতে বহু মানুষ আহত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আমরা গতকালের কর্মসূচি বাতিল করেছি, কারণ আমরা আর কোনো তরুণকে আহত হতে দিতে চাই না।

তিনি আরও বলেন, পুলিশ আবারও তরুণদের আঘাত করবে, তাই আমরা আর মিছিল করব না।

তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। দীপকের দাবি, বর্তমানে ১৫০ জনের বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

সোমবার দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সংসদ অভিমুখে মিছিলে অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা এই আন্দোলন প্রথমে অনলাইন ব্যঙ্গ প্রচারণা হিসেবে শুরু হলেও পরে বড় আকারের যুব আন্দোলনে পরিণত হয়েছে।

আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে, সোমবারের সংঘর্ষের ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

মঙ্গলবারও দিল্লির যন্তর মন্তরে প্রায় ১৫০ থেকে ২০০ বিক্ষোভকারী জড়ো হন। হালকা বৃষ্টির মধ্যেও তারা স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন