ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন করে দুই দেশে ইরানের হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

নতুন করে দুই দেশে ইরানের হামলা

নতুন করে দুই দেশে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার এ দাবি জানানো হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আল-রুকবান এলাকায় মার্কিন সেনাদের একটি কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি বাহিনীর দাবি, এতে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে।

তবে জর্ডানের সরকারি বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইরান থেকে ছোড়া পাঁচটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করেছে। এছাড়া জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে।

জর্ডানের সামরিক সূত্র জানিয়েছে, এসব ঘটনায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

এছাড়া ইরানের সেনাবাহিনী পৃথকভাবে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আল-জুর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার দাবি করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন