ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরবে ভয়াবহ হামলা, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

সৌদি আরবে ভয়াবহ হামলা, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

সৌদি আরবে ভয়াবহ হামলা, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের হামলার জেরে সৌদির জিজান ও ইয়ানবুতে তেল পরিশোধনাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা করে হুতিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে জিজানে আরামকোর একটি অবকাঠামো থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।

সৌদি আরব এখন পর্যন্ত হামলার তথ্য নিশ্চিত করেনি।

তবে এর আগে সৌদির সরকার সাধারণ মানুষের প্রতি সতর্কতা জারি করে বলেছিল জিজান ও ইয়ানবুতে যেন সবাই সতর্ক থাকেন।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই সৌদির সঙ্গে হুতিদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায়। এর জেরে সৌদি আবারও পাল্টা হামলা চালায়। আজও ইয়েমেনে মিসাইল ছুড়েছে রিয়াদ। এরপর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল হুতিরা। সূত্র: এএফপি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন