ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

প্রহ্লাদ যোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ধর্মেন্দ্র প্রধান দিল্লির জন্তর মন্তরে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে ব্যবহার করতে না পারে তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার প্রহ্লাদ যোশী বলেছিলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অভিযোগ করেছিলেন, কিছু ‘সমাজবিরোধী শক্তি’ সিজেপির নেতৃত্বাধীন আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।

দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘মোদি সরকার সবসময় শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে। তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো অনিয়ম বা অবিচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে। তবে আন্দোলনকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দিন আগে তিনি এসব মন্তব্য করেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন