ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেন: আরাগচি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ এএম

ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি ইরানি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। খবর আইআরএনএর।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল এবং ইউক্রেন কোনো ধরনের উত্তেজনা বাড়াতে চায় না।

আরাগচি বলেন, ইরানও উত্তেজনা বাড়াতে চায় না। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের নাগরিক বা স্বার্থের ওপর যেকোনো হামলা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র : আইআরএনএ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন