ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যুদ্ধে জয়ী হয়েছে-দাবি স্পিকারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

ইরান যুদ্ধে জয়ী হয়েছে-দাবি স্পিকারের

ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ বললেন, “ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে তবে এই বিজয়কে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে হবে।”
তিনি বলেন, যুদ্ধজয়ের অর্জনকে সুসংহত করার পাশাপাশি দেশের জনগণের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগিয়ে রাখতে হবে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায় যে ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া বক্তব্যে গালিবাফ এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন যে সরকারের দায়িত্বশীলদের সর্বাগ্রে দেশটির সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করা উচিত। শক্তিশালী ইরান গড়ার যেকোনো প্রয়াস এই জায়গা থেকেই শুরু হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: ডন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন