ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, বরং তারা প্রত্যেকেই শরণার্থী বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিধানের প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই পার্থক্য তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত সম্প্রদায়ের শরণার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না এবং পুলিশও তাদের কোনো রকম হয়রানি করতে পারবে না।

এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও যোগ করেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন