ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। এসব আলোচনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি নিয়ে আলোচনা হয়।

ফোনালাপগুলোতে তেহরান যুক্তরাষ্ট্রকে যেকোনও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে ইরান পুনর্ব্যক্ত করে, দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হামলার জবাবে তারা ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

এদিকে, এসব কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলসংক্রান্ত নিয়ম উপেক্ষা করে এবং তেহরানের দৃষ্টিতে অননুমোদিত রুট দিয়ে জাহাজ চলাচলের নির্দেশ দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওয়াশিংটন।

এ ছাড়া, বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে হরমুজ প্রণালিতে সামরিক চলাচল গোপন করা, নতুন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরোপ এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভিত্তি দুর্বল করছে বলেও অভিযোগ করেছে তেহরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন