ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে, তারা স্বীকার করতে চায় না: দাবি ট্রাম্পের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে, তারা স্বীকার করতে চায় না: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে তেহরান বরাবরই এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো আলোচনা করছি। তারা বিষয়টি স্বীকার করতে চায় না, কিন্তু আলোচনা চলছে।’তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব অগ্রগতি। তার ভাষ্য, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে তারা চুক্তি না করলে সেটি তাদের জন্য ভালো হবে না।

সাক্ষাৎকারে ট্রাম্প আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার দাবি, ইরান এখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়নি এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না। হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অচিরেই এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে যাবে। অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।এ সময় তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তবে সে সময় ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করে আলোচনার অনুরোধ জানানো হয়।

ট্রাম্পের ভাষ্য, ‘তারা খুব ভদ্রভাবে বলেছিল, আমরা কি কথা বলতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, কথা বলতে পারি। চলুন, এবার বিষয়টির সমাধান করি।’

সাক্ষাৎকারে ইরান-নীতি নিয়ে আগের মার্কিন প্রশাসনগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি।

ট্রাম্প আরও বলেন, ইরান যদি আবার আলোচনা থেকে সরে আসে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তার দাবি, ওয়াশিংটন ইতোমধ্যে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি সেই পর্যায়ে যাবে না এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন