ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রিসে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

গ্রিসে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

লিবিয়া থেকে নৌপথে আসা বেশ কয়েকজন অভিবাসীকে গ্রিসের উপকূলীয় অঞ্চল থেকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিক কর্তৃপক্ষ জানায়, গত ৪৮ ঘণ্টারও কম সময়ে দক্ষিণ ক্রিতে পৌঁছানো অন্তত ২০২ জন অভিবাসীকে ধারাবাহিক অভিযানে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সুদান ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। এছাড়া কয়েকজন মিশরীয় নাগরিকও আছেন। দক্ষিণ ক্রিত উপকূলে অভিবাসীদের ধারাবাহিক আগমনে স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ আরও বেড়েছে।

গ্রিক সংবাদমাধ্যম ‘দিমোকরাতিয়া জানায়, বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল পাহারা সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমানের মাধ্যমে নজরদারির পর ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪০ জন অভিবাসী বহনকারী একটি নতুন নৌকা শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি কোস্টগার্ড টহল দল ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় যাত্রীদের ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া এবং পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এই উদ্ধার অভিযানের মাত্র কয়েক ঘণ্টা আগেই আরও দুটি নৌকা মোট ১১২ জন অভিবাসী নিয়ে সেখানে পৌঁছায়। প্রথম দলটিতে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি সহ মোট ৫৬ জন এবং দ্বিতীয় দলটিতে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয় সহ আরও ৫৬ জন অভিবাসী ছিলেন।

দ্বীপটিতে অভিবাসীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সকল অভিবাসী -কে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি ঘটনায়, ইয়েরাপেত্রার দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৮.৫ নটিক্যাল মাইল দূরে পূর্বে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুদানের নাগরিক ১৬ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ।

অভিবাসীদের দেওয়া জবানবন্দি অনুযায়ী, ওই কিশোর লিবিয়ার তবরুক শহর থেকে গ্রিস পর্যন্ত অভিবাসী বোঝাই নৌকাটি পরিচালনা করেছিল এবং প্রতিটি অভিবাসীর কাছ থেকে ১৫০০ থেকে ২০০০ মার্কিন ডলারের বিনিময়ে এই কাজ করেছিল বলে অভিযোগ রয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন