ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের জাতীয় ঐক্যের কারণে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি: পেজেশকিয়ান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

ইরানের জাতীয় ঐক্যের কারণে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রোববার তিনি এ কথা বলেন।

একের পর এক নিষেধাজ্ঞা আর হামলায় ইরান ধসে পড়বে বলে মনে করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু দেশের মানুষের একতা আর সামরিক প্রতিরোধের মুখে আমেরিকার চক্রান্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সাক্ষাৎকারে তার দাবি- চরম সংকটেও ব্যাহত হয়নি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে মার্কিন বাধা থাকলেও, প্রতিবেশীদের সাথে পণ্য বিনিময়ে সচল রাখা হয়েছে ইরানের অর্থনীতি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন