ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ হাজার শরণার্থীকে ফেরত নিতে রাজি মিয়ানমার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

৫ হাজার শরণার্থীকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত। এই শরণার্থীদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন।

আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ হাসান জানান, সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সুয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, মিয়ানমার জাহাজে করে ৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগ হলো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা।তিনি বলেন, মিয়ানমারের শরণার্থী সংকটকে শুধু রোহিঙ্গা ইস্যু হিসেবে দেখা উচিত নয়। দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও সংঘাত ও সহিংসতার কারণে শরণার্থী হয়েছেন। এর মধ্যে চিন ও কারেন সম্প্রদায়ের সদস্যরাও রয়েছেন।

এর আগে জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় অবস্থানরত প্রাথমিক ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে।

মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী রয়েছে। তাদের বড় একটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন