ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের নতুন হুমকিতে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

যুক্তরাষ্ট্রের নতুন হুমকিতে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকির পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ব্রেন্ট ফিউচার ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭.১৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের ফিউচার ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১.২৯ ডলারে লেনদেন হচ্ছিল।

এর আগে বৃহস্পতিবার দুর্বল বৈশ্বিক চাহিদার পূর্বাভাসে তেলের দাম ২ শতাংশের বেশি কমে যায়। এর মধ্য দিয়ে ব্রেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই কয়েক দিনের টানা দর বৃদ্ধির ধারায় ছেদ পড়ে। তবে চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্ক প্রায় ৪ শতাংশ মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানকে ঘিরে সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করতে পারে। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির দুর্বল চাহিদার আশঙ্কা তেলের দাম বৃদ্ধির গতি সীমিত করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন