ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালিতে ব্ল্যাকমেইল বন্ধের আহ্বান কাতারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

হরমুজ প্রণালিতে ব্ল্যাকমেইল বন্ধের আহ্বান কাতারের

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যেকোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ বন্ধ করে যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরু হওয়ার আগে প্রণালিটির অবস্থা যেমন ছিল, তা নিশ্চিত করতে হবে।

মিসরের আল-আলামাইনে এক উচ্চপর্যায়ের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এই যুদ্ধের পরিণতি কেবল উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি, পুরো বিশ্বেই এর মারাত্মক প্রভাব পড়েছে।’

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথ সচল রাখার তাগিদ দিয়ে শেখ মোহাম্মদ বলেন, ‘আমাদের পরিস্থিতি আগের জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। এ বিষয়ে যেকোনো ধরনের হুমকি বা চলাচলে বাধা সৃষ্টির কঠোর নিন্দা জানাই আমরা।’

 

প্রতিবেদন: আল জাজিরা

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন