ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারত থেকে বাংলাদেশে পাচারে অস্ত্রের বিশাল চালান জব্দ, তৃণমূল কংগ্রেসের নেতাসহ গ্রেপ্তার ৪

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

ভারত থেকে বাংলাদেশে পাচারে অস্ত্রের বিশাল চালান জব্দ, তৃণমূল কংগ্রেসের নেতাসহ গ্রেপ্তার ৪

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাসহ চার জনকে। এসব অস্ত্র ও গুলি ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

মুর্শিদাবাদে জেলা পুলিশ সুপার শচীন মক্কার সাংবাদিক সম্মেলন করে আজ শনিবার জানান, একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নির্বাচন পর থেকেই পলাতক ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যুব নেতা পাপাই ঘোষ।

নিজেদের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার (২১ আগস্ট) একটি অভিযান পরিচালনা করে বহরমপুর থানার পুলিশ।

বহরমপুরে পাপাই ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি।

এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে আবারও মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় একটি অভিযান পরিচালনা করে শক্তিপুর থানার পুলিশ। এ সময় আরও ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি পিস্তল জব্দ করে পুলিশ।পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই অস্ত্রগুলো বিহার থেকে কেনা হয়েছিল মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এটাই প্রথম নয়, এর আগে চলতি মাসেই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র।

গত ১২ আগস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উদ্ধার হয়েছে সাতটি ৭এমএম পিস্তল, দশটি খালি ম্যাগজিন ও ৩৫টি তাজা কার্তুজ। এই ঘটনার মাত্র একদিন পর ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন।

 

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন