ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ৬ মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত এক সভায় অমিত শাহ এ কথা বলেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের এ বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, সিএএ-এর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের আটটি জেলা সংগ্রাহক বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে কর্তৃত্ব দিয়েছে। সব শরণার্থীকে সম্মানের সঙ্গে অবশ্যই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএ-এর অধীনে বিচারাধীন আবেদনগুলো নিষ্পত্তি করার ক্ষমতা দেয়। পূর্বে এই আবেদনগুলো কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়া করা হতো।

তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধিতার সমালোচনা করে অমিত শাহ বলেন, আইনটি চালুর সময় মমতা তাকে নিয়ে ‘উপহাস’ করেছিলেন। তিনি বলেন, আমরা যখন সিএএ এনেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে উপহাস করেছিলেন। তিনি বলতেন, তার সরকার এটি বাস্তবায়িত হতে দেবে না। মমতাদিদি, আপনি এই আইন কার্যকর করতে রাজি হননি, কিন্তু আপনাকে ও আপনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এখন আমাদের এখানে বিজেপি সরকার রয়েছে। রাজ্য সরকার রাজ্য থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করবে।
প্রতিবেদন: টাইমস অব ইন্ডিয়া

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন