ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী

ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে তিনি এ অনুরোধ জানান। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানা যায় এ তথ্য।

তিনি জানান, উজান থেকে নেমে আসা পানির চাপে বিহারের একাধিক অঞ্চল পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানিপ্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং বিহারের চরম বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী উল্লেখ করেন, বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে উজান-ভাটির পানিপ্রবাহ ও পলি জমার এ সংকটের মধ্যেই ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিহার থেকে নির্বাচিত জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সংসদ সদস্য সঞ্জয় ঝা। আগামী ডিসেম্বরে এই চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলায় কেন্দ্রকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

সঞ্জয় ঝা স্পষ্ট জানিয়ে দেন, নব্বইয়ের দশকে চুক্তিটি করার সময় বিহারের পানিনিষ্কাশন ও সার্বিক স্বার্থকে উপেক্ষা করা হয়েছিল। আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে চলায় বিহারের স্থানীয় স্বার্থ ও বন্যা নিয়ন্ত্রণকে গুরুত্ব না দিয়ে যেন গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন করা না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এই সংসদ সদস্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন