ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিলো সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিলো সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় আজ সোমবার এ অনুমোদন দেয়।

সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ২ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে এবং টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে।

সভায় এটিসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন