ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই: ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই: ইরান

মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে আঞ্চলিক দেশগুলোই। সেখানে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান ফায়েক জেইদানের সঙ্গে এক বৈঠকে রেজায়ি এসব মন্তব্য করেন। বৈঠকে রেজায়ি বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ অঞ্চলের দেশগুলোই। তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। ভবিষ্যতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি ইরান ও ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

রেজায়ি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন, শক্তিশালী ও স্থিতিশীল ইরাক দেখতে চায়।বৈঠকে দুই দেশের অভিন্ন সীমান্তে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর বিষয়েও আলোচনা হয়।

রেজায়ি এসব গোষ্ঠীর উপস্থিতির বিষয়টি দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। ইরানের নিরাপত্তার জন্য সীমান্তবর্তী এলাকায় এসব গোষ্ঠীর তৎপরতা নিয়ে তেহরান দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে।

বৈঠকে ফায়েক জেইদান ইরান ও ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ইরানের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাশাপাশি ইরান-ইরাকের অভিন্ন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

প্রতিবেদন: পার্সটুডে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন