ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার নতুন ওষুধ অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণে, লাগবে না কোমোথেরাপি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম

এবার নতুন ওষুধ অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণে, লাগবে না কোমোথেরাপি

এবার নতুন ওষুধ অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণে, লাগবে না কোমোথেরাপি

আন্তর্জাতিক ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় কোমোথেরাপি ও জটিল অস্ত্রোপাচারের বিকল্প হিসেবে নতুন একটি ওষুধ নিয়ে কাজ করছেন গবেষকরা । তাদের দাবি, ট্যাবলেট আকারের এই ওষুধ ক্যানসার কোষের বৃদ্ধি কমানোর পাশাপাশি রোগীর বেঁচে থাকার সময় বাড়াতেও সাহায্য করতে পারে । 

‘ডারাশোনরাসিভ’ নামের ওষুধটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান রেভিলিইশন মেডিসিনস। প্রতিষ্ঠানটির দাবি, ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখা নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য করে কাজ করবে ওষুধটি । জটিল পর্যায়ে ক্যানসারে রোগীর অবস্থা নিয়ন্ত্রণে এটি সহায়ক হতে পারে । ওষুধটিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও(এফডিএ) অনুমোদন দিয়েছে ।

অগ্ন্যাশয়ের ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ‘আরএএস’ নামের প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নতুন ওষুধটি প্রোটিনের কার্যকারিতা কমিয়ে ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজন ধীর করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা । ফলে কিছু রোগীর ক্ষেত্রে কোমোথেরাপির প্রয়োজন ও কমতে পারে ।

অগ্ন্যাশয়ের ক্যানসারের সবচেয়ে আক্রমণাত্মক ধরণগুলো একটি হলো ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা’। এই ক্যানসার সহজে শুরুতে ধরা পড়ে না এবং শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের মতে, নির্দিষ্ট কিছু জিনের মিউটেশন এর বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে ।

ক্লিনিক্যাল ট্রায়ালে নতুন ওষুধটি ব্যবহার করে গবেষকরা ক্যানসার কোষের বৃদ্ধি ধীর হওয়ার প্রমাণ পেয়েছে । একই সঙ্গে রোগীদের বেচে থাকার সময়ও বাড়ার ইঙ্গিত মিলেছে । তবে ক্যানসারের চিকিৎসায় ওষুধটির প্রকৃত কার্যকারিতা ও দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন । 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন