ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলায় সেনা হতাহত, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:১৩ এএম

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলায় সেনা হতাহত, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

প্রায় মাসখানেক বিরতির পর ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির লারাক দ্বীপে মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল জাজিরার।

রোববারের (৩০ আগস্ট) এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত কড়া কিছু লঞ্চারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

প্রথম দ্বীপটির কাছে বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরানের ফারস নিউজ এজেন্সি। পরবর্তীতে রোববারই আইআরজিসি জানায়, এই মার্কিন হামলায় এতে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন।

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের সন্তানরা এই হামলার যোগ্য জবাব দেবে। আগ্রাসনকারীকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র দাবি করে এসেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের অবরোধ সত্ত্বেও নিজেদের সামরিক সুরক্ষায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে পার করে নিচ্ছে তারা। তবে তেহরান তাদের সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে নতুন করে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার পর ফের মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন