ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম

প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা

শহরাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভিযান জোরদার করতে প্রকাশ্যে রাস্তাঘাটে থুতু ও ময়লা ফেলার বিপরীতে কড়া জরিমানা আদায় শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন এই নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে ১০০ রুপি এবং উন্মুক্ত স্থানে প্রস্রাব বা ময়লা ফেললে ২০০ রুপি জরিমানা গুনতে হবে।

রাজ্যের নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য সরকারের রাজস্ব বাড়ানো নয়, বরং মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা।

নতুন বিধিমালা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেলার জন্য ১০০ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা ফেলা, প্রকাশ্যে শৌচকর্ম বা প্রস্রাব করা এবং ১২৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারের জন্য ২০০ রুপি জরিমানা নির্ধারণ করা হয়েছে।

জরিমানা আদায় শুরু হলেও পরিচ্ছন্নতার অবকাঠামো পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন মন্ত্রী। নাগরিকদের প্রতি বাস বা গাড়ির জানালা দিয়ে আবর্জনা ও থুতু না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একাই শহর পরিষ্কার রাখতে পারে না। কলকাতা ও রাজ্যের অন্যান্য শহর সুন্দর করে তুলতে নাগরিকদের সচেতনতাই মুখ্য।

একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমাতে বিকল্প হিসেবে বাজারে বিভিন্ন ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখান থেকে ১ রুপিতে ভুট্টার তৈরি ব্যাগ এবং ৫ থেকে ১০ রুপিতে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি বাসাবাড়ির বর্জ্য আলাদা করে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের সংশোধিত পৌর আইন অনুযায়ী পূর্বেও থুতু ফেলার জন্য সর্বোচ্চ ১ হাজার রুপি এবং কলকাতায় অবৈধভাবে বর্জ্য ফেলার দায়ে ৫০ থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার আইনি বিধান বিদ্যমান ছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন