ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যখনই দেশ গভীর সংকটে পড়ে, তখনই সেই সংকট থেকে উত্তরণের জন্য এ দেশের জনগণ বিএনপি-কে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

জয়পুরহাটে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল। একইভাবে এবারও তারা বিএনপি-কে ক্ষমতায় এনেছে।

বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশকে এগিয়ে নিতে এবং সংকট থেকে উদ্ধার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের কয়েকটা দিন সময় দেন, দেখবেন দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’

এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

বেলা ১১টায় জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন ও কবুতর ওড়ানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন