ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম

পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারতে এসেও এর অন্যথা হয়নি। পুতিনের সঙ্গে এসেছে তার বিশেষ নিরাপত্তা বহরের অন্যতম আকর্ষণ, রাশিয়ায় তৈরি সুরক্ষিত লিমুজিন ‘আরাস সেনাট’।

চাকার ওপর দুর্গ হিসেবে পরিচিত আরাস সেনাট বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়ি। রুশ প্রেসিডেন্টের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরে পুতিনের জন্য ব্যবহৃত হয় বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন। গত বছর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গাড়িতে চড়েছিলেন।

২০১৮ সালে বাজারে আসে সেনাট, যা তৈরি করেছে রুশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আরাস মোটরস। রুশ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান নামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে গাড়িটি তৈরি করা হয়েছে। রাশিয়ার সরকারি কাজে ব্যবহারের জন্য বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ি তৈরির কোরতেজ প্রকল্পের অংশ এটি।

গাড়িটির বেসামরিক সংস্করণও তৈরি করে রাশিয়া। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি উৎপাদন করা হয়, যার দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল বা ২ কোটি ৬৪ লাখ টাকা। পুতিনের আরাস সেনাটে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো ভি-৮ ইঞ্জিন ও হাইব্রিড ব্যবস্থা। এটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। গাড়িটিতে রয়েছে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এর দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার ও উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার।

সাঁজোয়া গাড়িটিতে সক্রিয় ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা রয়েছে। ভেতরে বিলাসবহুল চামড়া, কাঠের ট্রিম ও আধুনিক তথ্য ও বিনোদন ব্যবস্থা রয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও গাড়িটি চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন