ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অবৈধ প্রবেশে’র কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর এই সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট ব্যতিচার বলে আখ্যা দেওয়া হয়েছে।

সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও লঙ্ঘন বন্ধের পাশাপাশি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই এটি জরুরি বলে মনে করে রিয়াদ।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে বুধবার সিরিয়ার অধিকৃত জাবাল আল-শেখ এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, জাবাল আল-শেখ থেকে ইয়ারমুক নদী পর্যন্ত পুরো অঞ্চলের ওপর ইসরায়েল অভূতপূর্ব ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর এই সফরকে তাদের সার্বভৌমত্বের বেআইনি লঙ্ঘন বলে ঘোষণা করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন