ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন এক সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম

নতুন এক সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

নতুন এক সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফাইল আরো নিজের মতো করে সাজানোর সুযোগ দিতে নতুন একটি সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এখন থেকে অন্য কেউ কোনো পোস্টে আপনাকে ট্যাগ করলে, চাইলে সেই পোস্টটি নিজের মূল প্রোফাইল গ্রিডেও যুক্ত করতে পারবেন।

নতুন এই ফিচারের ফলে বন্ধুর পোস্ট করা ছবি বা ভিডিও নিজের প্রোফাইলে দেখানোর জন্য একই কনটেন্ট আবার নতুন করে পোস্ট করার প্রয়োজন হবে না। যেমন বন্ধুদের সঙ্গে পার্টি, কনসার্ট, ভ্রমণ কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে তোলা ছবি কেউ পোস্ট করে আপনাকে ট্যাগ করলে, সেটি সরাসরি নিজের প্রোফাইল গ্রিডে যোগ করা যাবে। 

ইনস্টাগ্রাম জানিয়েছে, ট্যাগ করা পোস্ট নিজের গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহারকারীরা কয়েকটি পথ পাবেন। ট্যাগ হওয়ার পর পাওয়া ডিএম (ডাইরেক্ট মেসেজ) নোটিফিকেশন, সংশ্লিষ্ট পোস্ট কিংবা প্রোফাইলের ট্যাগড ট্যাব থেকেই পোস্টটি গ্রিডে যোগ করা যাবে।

পরে ইচ্ছা পরিবর্তন হলে সেটি প্রোফাইল গ্রিড থেকে সরিয়েও দেওয়া যাবে। 

তবে এতে মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। মূল পোস্টটি যিনি প্রকাশ করেছেন, তার প্রোফাইলেই আগের মতো থাকবে। নিজের গ্রিডে যুক্ত করলেও সেটি নতুন করে প্রকাশ বা ডুপ্লিকেট হবে না।

নতুন সুবিধাটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও বেশ কার্যকর হতে পারে। কোনো কোলাবোরেশন বা ব্র্যান্ড ক্যাম্পেইনে একাধিক ক্রিয়েটরকে ট্যাগ করা হলে, তারা একই পোস্ট নিজেদের প্রোফাইলে তুলে ধরতে পারবেন।

প্রোফাইল সাজানোর ক্ষেত্রে ইনস্টাগ্রামের সাম্প্রতিক উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে নতুন ফিচারটিকে। এর আগে ‘রিঅর্ডার ইওর গ্রিড’ ফিচারের মাধ্যমে গ্রিডের পোস্টের অবস্থান পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি ‘ফার্স্ট ড্রাফট’ ও ‘রিপ্লেস অডিও’-এর মতো ফিচারও চালু করেছে প্ল্যাটফর্মটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন