ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রেকিং নিউজ : সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ এএম

ব্রেকিং নিউজ : সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

ব্রেকিং নিউজ : সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ফের হুথি হামলার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।

এদিকে, ইয়েমেন সরকারের বিমানবাহিনী জানিয়েছে, তারা দেশটির ধুবাব ও মোচা এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের সরঞ্জাম, সমাবেশ ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখলে নেয় হুথিরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ধারাবাহিক হামলা এবং ইয়েমেনে পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যেই নতুন করে এ সতর্কতা জারি করা হলো।

সূত্র: আল-জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন