ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সকালে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, রাতেই গ্রেপ্তার ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ এএম

সকালে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, রাতেই গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, রোববার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে সোহান শেখ ওরফে সুজন নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানারে মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন