ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার খোদ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

এবার খোদ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

এবার খোদ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত না মানলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি খুলবে না। একই সঙ্গে শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি আলোচনার জন্য একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আবার আস্থা তৈরি করতে হবে।

রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও আর গ্রহণ করবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’

ইরানের জনগণের আস্থা অর্জন করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন রেজাই।

এদিকে ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি। ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন