ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রে এবার যেসব আত্মীয়ও গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে এবার যেসব আত্মীয়ও গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন

যুক্তরাষ্ট্রে এবার যেসব আত্মীয়ও গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আত্মীয়কে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, পারিবারিক পৃষ্ঠপোষকতার আওতায় মার্কিন নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট কিছু আত্মীয় গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে এসব ক্ষেত্রে প্রতিবছর অভিবাসী ভিসার সংখ্যায় নির্দিষ্ট সীমা রয়েছে।

পারিবারিক পৃষ্ঠপোষকতার আওতায় মোট পাঁচটি প্রধান শ্রেণি রয়েছে—এফ১, এফ২এ, এফ২বি, এফ৩ ও এফ৪। কোন শ্রেণিতে আবেদনকারী পড়বেন, তা নির্ভর করে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের সদস্যের সঙ্গে তার সম্পর্ক এবং ওই ব্যক্তি মার্কিন নাগরিক নাকি গ্রিন কার্ডধারী, তার ওপর।

এফ১ শ্রেণি

মার্কিন নাগরিকের ২১ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ছেলে-মেয়েরা এফ১ শ্রেণির আওতায় পড়েন।

এফ২এ শ্রেণি

যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরা এফ২এ শ্রেণির জন্য বিবেচিত হন।

এফ২বি শ্রেণি

গ্রিন কার্ডধারীর ২১ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ছেলে-মেয়েরা এফ২বি শ্রেণির আওতায় পড়েন।

এফ৩ শ্রেণি

মার্কিন নাগরিকের বিবাহিত ছেলে-মেয়েরা এফ৩ শ্রেণিতে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে তাদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও পারিবারিক অভিবাসনের সুবিধার আওতায় আসতে পারেন।

এফ৪ শ্রেণি

কমপক্ষে ২১ বছর বয়সী মার্কিন নাগরিকের ভাই-বোনেরা এফ৪ শ্রেণির আওতায় পড়েন। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট ভাই বা বোনের স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও এই আবেদনের সঙ্গে পারিবারিক সুবিধা পেতে পারেন।

শ্রেণিতে পড়লেই সঙ্গে সঙ্গে গ্রিন কার্ড নয়

তবে এসব শ্রেণির কোনো একটিতে পড়লেই সঙ্গে সঙ্গে গ্রিন কার্ড পাওয়া যায় না। পারিবারিক পৃষ্ঠপোষকতার এসব শ্রেণিতে অভিবাসী ভিসার সংখ্যা সীমিত থাকায় আবেদনকারীকে ভিসা নম্বর পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।

কোন আবেদনকারী কখন ভিসা পাওয়ার সুযোগ পাবেন, তা তার পারিবারিক শ্রেণি ও অগ্রাধিকার তারিখের ওপর নির্ভর করে। ভিসা নম্বর পাওয়া গেলে যোগ্য আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভেতর থেকে পরিস্থিতি অনুযায়ী আই-৪৮৫ আবেদনপত্র জমা দিয়ে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় যেতে পারেন।

তাই পারিবারিক সম্পর্ক অনুযায়ী সঠিক শ্রেণি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। কারণ এফ১, এফ২এ, এফ২বি, এফ৩ ও এফ৪—প্রতিটি শ্রেণির জন্য আলাদা যোগ্যতা এবং ভিসার জন্য অপেক্ষার নিয়ম রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন