নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি, আছে ৩টি উৎসব বোনাস
এমটিনিউজ২৪জবস : এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মাঠ পর্যায়ে বিক্রয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেটক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা প্রকল্প এবং লিভ এনক্যাশমেন্ট, ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৫






