জনবল নিয়োগে বিজ্ঞপ্তি ইস্টার্ন ব্যাংকে, আবেদন অনলাইনে
এমটিনিউজ২৪জবস : বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের নাম ট্রেইনি রিলেশনশিপ অফিসার।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস
বিভাগ: রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন চিকিৎসা সুবিধা, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
৬ মে থেকেই আবেদন শুরু, আবেদন করা যাবে ১৪ মে পর্যন্ত।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।






