বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭বি ব্যাচে এ নিয়োগ দেওয়া হবে। ২০২৬ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৬ নভেম্বর ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: অনুল্লেখিত
শিক্ষাগত যোগ্যতা
*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’লেভেলের জন্য ন্যূনতম ১টিতে ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
*এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ রয়েছে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
পুরুষ: উচ্চতা ১৬২.৫ সে. মি. (৫’-৪”); ওজন ৫০ কেজি।
মহিলা: উচ্চতা ১৫৫ সে. মি. (৫’-১”); ওজন ৪৬ কেজি।
বয়সসীমা
১ জুলাই ২০২৭ তারিখে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।
বৈবাহিক অবস্থা
অবিবাহিত।
অযোগ্যতা
১. সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
২. আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট/ একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে ।
৪. যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাঁ পাশে APPLY NOW–এ ক্লিক করে আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন
আবেদনের সময়সীমা
১৫ আগস্ট থেকে ০৬ নভেম্বর ২০২৬।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।






