ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ফ্রি এআই প্রশিক্ষণের সুযোগ, প্রতিদিন দেওয়া হবে ২০০ টাকা ভাতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

এবার ফ্রি এআই প্রশিক্ষণের সুযোগ, প্রতিদিন দেওয়া হবে ২০০ টাকা ভাতা

এবার ফ্রি এআই প্রশিক্ষণের সুযোগ, প্রতিদিন দেওয়া হবে ২০০ টাকা ভাতা

এমটিনিউজ২৪জবস : দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির প্রকল্প পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রশিক্ষণের সবচেয়ে বড় আকর্ষণ হলো সম্পূর্ণ ফ্রি কোর্সের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন যাতায়াত ও খাবার বাবদ ২০০ টাকা করে ভাতা পাবেন অংশ নেওয়া প্রার্থীরা।

আবেদনের যোগ্যতা—

বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি—

আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর।

মৌখিক পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর।

চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২৯ সেপ্টেম্বর।

প্রশিক্ষণ শুরু: ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর-২০২৬, পর্যন্ত এই কার্যক্রম চলবে।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি পরবর্তীতে সকল প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে : https://surl.li/donzvr

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন