ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিয়মিত কার্যক্রম চলার কথা থাকলেও ওই দিন সংরক্ষিত ছুটি দিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে ২৪ সেপ্টেম্বর সংরক্ষিত ছুটি দেওয়া হবে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ সেপ্টেম্বরের ছুটির আওতায় থাকবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় সংশোধন আনে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠায়।

শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার ১৬৩ নম্বর প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

আগের ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি উল্লেখ থাকায় ২৩ সেপ্টেম্বর ছুটি হবে কি না, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটির তারিখ নির্ধারিত হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন ও মাউশির নির্দেশনার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।

একাদশের ক্লাস শুরুও পিছিয়েছে

এদিকে, আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন