ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না

Authorনিউজ রুম

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম

খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না

খাবার শুধু শরীরের জন্য নয়, এটি পরিবারের সম্পর্কের বন্ধনও। তাই সন্তানকে ঘরে একা খাবার না খেতে দিয়ে, পরিবারের সবাই মিলে টেবিলে খাওয়ার অভ্যাস করুন। একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তোলার গভীর শিক্ষামূলক ও মানসিক কারণ আছে। যখন সবাই একসাথে টেবিলে খায়, তখন পরিবারের সদস্যদের মধ্যে আলাপ, হাসি-আনন্দ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ে। এতে সন্তান মনে করে, সে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। খাবার টেবিলের শিক্ষার মধ্য দিয়ে সন্তান জীবনের মূল্যবোধ শেখে—

মানসিক ও আচরণগত উন্নতি হয়

যখন আপনি পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবেন, তখন আপনার সন্তান অনেক ছোট ছোট বিষয় শিখে যায়— এগুলো জীবনের গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা।

·      কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়

·      কিভাবে অন্যের কথা শুনতে হয়

·      কিভাবে অপেক্ষা করতে হয়

·      কিভাবে অল্প খাবার ভাগ করে খেতে হয় খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে

ঘরে একা খেলে শিশুরা অনেক সময় টিভি দেখে বা ফোনে মন দেয়, ফলে বেশি বা কম খেয়ে ফেলে। খাবারের টেস্ট বিষয়ে আলাদা করে বুঝতে পারে না। বিভিন্ন ধরনের খাবার মিলিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হয় না। কিন্তু পরিবারের সাথে খেলে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস হয় এবং অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড কমে।

পারিবারিক যোগাযোগ বজায় থাকে

একসাথে খাবার সময় হলো দিনের এমন একটা সময়, যখন সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে— স্কুলের ঘটনা, কাজের কথা, আনন্দ বা কষ্ট। এতে সন্তান মনে করে, তার কথা গুরুত্বপূর্ণ এবং সে ভালোভাবে খোলামেলা হতে শেখে।

টেবিলে খাবার দেওয়ার সময় তাকে সাথে রাখুন

সন্তানকে টেবিলে খাবার দিতে সহায়তা করতে শেখানো মানে শুধু কাজ শেখানো নয়— বরং দায়িত্ববোধ, শ্রদ্ধা ও পারিবারিক সহযোগিতার মূল্যবোধ শেখানো। যখন শিশুকে বলা হয় ‘চলো, টেবিলে খাবার সাজাতে সাহায্য করো’, তখন সে বুঝতে শেখে যে পরিবারের কাজে তারও দায়িত্ব আছে। এর মধ্য দিয়ে সে সহযোগিতা ও দলগত মানসিকতা শেখে। পরিবার একসাথে কাজ করলে শিশু বুঝতে পারে এটা কেবল তার মায়ের কাজ না। এটাতে তার বাবা ও তার সমান দায়িত্ব আছে। খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না যখন শিশু দেখে যে খাবার প্রস্তুত করতে কষ্ট হয়, তখন সে খাবার ও রাঁধুনিকে (সাধারণত মা বা বাবা) বেশি সম্মান করতে শেখে। বয়স অনুযায়ী কাজ দিন। টেবিল সাজানো, চামচ-কাঁটা রাখা, পানি দেওয়া— এসব ছোট কাজ শিশুর মধ্যে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংগঠনের অভ্যাস তৈরি করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন