ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে: দুলু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে: দুলু

তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে: দুলু

তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে: দুলু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমি বিশ্বাস করি তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। 

কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকারী খালেদা জিয়া ও তারেক রহমানের এ বিজয়কে আটকে রাখতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক সভায় এসব কথা বলেন।

দুলু বলেন, ‘বিগত ১৭ বছরে যাদের দেখিনাই ৫ আগস্টের পর অসংখ্য মানুষের ভিড়। তারা দলের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। মীর্জাফর, ঘষেটি বেগম, রাজবল্লভ ঊর্মি চাঁদের জন্য নবাব সিরাজ উদ দৌলার পতন হয়েছিল। তাই ৫ তারিখের আগে যারা দলের সঙ্গে ছিলেন।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এমন ঘটনা জানাতে পারলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে যারা আওয়ামী লীগ করতেন না। নানা কারণে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে। কোনো পদ-পদবিতে ছিলেন না তাদের বিষয়ে আপনারা ভেবে দেখতে পারেন।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম তালিমের নামে আমাদের বিএনপির নেতাকর্মীদের মা-বোনদের ডেকে নিয়ে তাদের রাজনীতির ওপর প্রভাব বিস্তার করছেন। এটা কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে।’

রুহুল কুদ্দুস দুলু বলেন, ‘যারা ধর্মের নামে মিথ্যাচার করে। তারা বিএনপিকে লুটেরা, চাঁদাবাজ অপবাদ দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকাতে হবে। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষ্যে সবাইকে সচেতন থেকে হিন্দু সম্প্রদায়ের এ উৎসব যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন।‘

এসময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন