ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হয়েছে জানেন?

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হয়েছে জানেন?

স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হয়েছে জানেন?

স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হয়েছে জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন করে দাম বাড়ার পরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম বানানোর কথা জানায় বাজুস।

রোববার (২১ সেপ্টেম্বর) ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকে এই কার্যকর হবে।

এর আগে, সবশেষ গত ১৭ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, চলতি বছর মোট ৫৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৮ বার, আর কমেছে মাত্র ১৭ বার। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন