ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের দুই মামলায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের দুই মামলায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আওয়ামী লীগ আমলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে দুই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গ্রেফতারি পরোয়ানা জারি করে।

টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জেআইসিতে গুমের মামলাতেও শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলায় ৩০ আসামির বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে। গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্য।

/এমএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন